বিনোদন

মৌসুম মজুমদারের স্মৃতিতে রক্তদান শিবির – এক শিক্ষকের জীবন্ত উত্তরাধিকার

আগামী ১০ই আগস্ট, রবিবার, আস্তারা গেস্ট হাউসে অনুষ্ঠিত হতে চলেছে মৌসুম মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি রক্তদান শিবির। এই মহতী অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।মৌসুম মজুমদার ছিলেন একাধারে শিক্ষক, গবেষক, সাহিত্যিক, কুইজ গ্র্যান্ডমাস্টার এবং সর্বোপরি একজন সমাজসেবী। তিনটি স্নাতক ডিগ্রি অর্জন করে ভূগোল বিষয়ে বিশেষজ্ঞতা লাভ করেন।তিনি ক্ষুদিরাম, মাতঙ্গিনী, বিদ্যাসাগর, আবুল কালাম আজাদ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ফিল্মি জগতকে নিয়ে লিখেছেন অসংখ্য মূল্যবান গ্রন্থ।SSC পরীক্ষার্থীদের উপকারে আসবে এমন বই-ও লিখে গেছেন অক্লান্ত শ্রমে।সংস্কৃতি প্রেমী, ভাবুক, নিঃস্বার্থ দানশীল এই মানুষটি ছিলেন যেন মাটির কাছাকাছি এক মাটির মানুষ। দুঃখে কাতরদের পাশে ছুটে যেতেন অবলীলায়, নিঃস্বার্থ ভালোবাসায় হৃদয় উজাড় করে দিতেন।আজ তাঁর মতো একজন বিরলপ্রজ ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে ও তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আয়োজিত এই রক্তদান শিবির নিঃসন্দেহে একটি অনন্য উদ্যোগ।আসুন, আমরা সকলে মিলিত হই – তাঁর মানবিক আদর্শকে বুকে ধারণ করে রক্তদান করে সমাজকে কিছু ফিরিয়ে দিই।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks