বিনোদন

বন্ধুদের সঙ্গে দীঘায় জটিকা সফর: আনন্দ, হাসি আর অবিস্মরণীয় মুহূর্ত

গত রবিবার আমার এবং আমার প্রিয় বন্ধুদের সঙ্গে এক স্মরণীয় জটিকা সফর সম্পন্ন হলো দীঘায়। সকাল থেকেই সবার মধ্যে ছিল ভ্রমণের উচ্ছ্বাস আর আনন্দের ঝলক। ট্রেন যাত্রার মজা, আড্ডা, গান আর হাসির ফোয়ারা পুরো সফরটিকে করে তুলেছিল বিশেষ।দীঘার সমুদ্র সৈকতের ঢেউ, ঠান্ডা বাতাস আর সূর্যের সোনালি আলো মনকে ভরে তুলেছিল প্রশান্তিতে। বন্ধুরা একসঙ্গে সৈকতে হাঁটাহাঁটি, ছবি তোলা আর ঝিনুক সংগ্রহে মেতে উঠেছিল। সুস্বাদু সি-ফুড আর স্থানীয় খাবারের স্বাদ সফরে যুক্ত করেছিল ভিন্ন মাত্রা।পুরো দিনটা যেন মুহূর্তের মধ্যে কেটে গেল। এই সফর শুধু ঘুরে আসা নয়, বরং আমাদের বন্ধুত্বকে আরও দৃঢ় ও প্রাণবন্ত করে তুলল। জীবনের ব্যস্ততার মাঝে এই ভ্রমণ ছিল নতুন উদ্যম ও শক্তি সঞ্চারের এক বিশেষ অভিজ্ঞতা।

তাজপুর থেকে দীঘা সমুদ্র সৈকত দেখতে দেখতে মন ভরে গেল। তারপরে দীঘার জগন্নাথের মন্দির দর্শন ভাগ্যের ব্যাপার। এরপরে উদয়পুর সিবিচে গিয়ে পমপ্লেট ফ্রাই মজাই ছিল আলাদা। খুব আনন্দেতে কাটলো।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks