শিক্ষা

“বই-ভবিষ্যতের কারিগর: বিনোজবিহারী বাঘ মহাশয়ের জীবনের দশকজুড়ে আলোর পরশ”

আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এক অনন্য শিক্ষাব্রতী, সমাজসেবী ও সংস্কৃতিপ্রেমী মানুষ — বিনোজবিহারী বাগ মহাশয়কে। হলুদবাড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রে তাঁর অমূল্য অবদান আজও ছড়িয়ে আছে তাঁর ছাত্রছাত্রীদের হৃদয়ে।ত্রিপল এমে বিএড ডিগ্রি লাভ করে তিনি নিজের অবসর জীবনকে উৎসর্গ করেছিলেন শিক্ষা ও সমাজকল্যাণে। তাঁর প্রতিষ্ঠিত নার্সারি স্কুল “জ্ঞানদ্বীপ” ছোটদের শিক্ষার প্রথম আলোর ঠিকানা হয়ে উঠেছিল। পাশাপাশি, তাঁর কোচিং সেন্টার ফাইভ থেকে গ্র্যাজুয়েশন পর্যায়ের অসংখ্য ছাত্রছাত্রীকে পথ দেখিয়েছে।উনি শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন এক বিশুদ্ধ বইপিপাসু। তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকেই গড়ে ওঠে এক সমৃদ্ধ লাইব্রেরি — আজ যা পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার কোনটি বাড়িতে শিক্ষার দীপশিখা হয়ে দাঁড়িয়ে আছে। “পথের দিশারী” নামে একটি সংস্থারও তিনি ছিলেন প্রতিষ্ঠাতা, যার মূল লক্ষ্য ছিল শিক্ষা ও সমাজ upliftment।পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের উদ্যোগে যখন ক্লাস ফাইভ থেকে ইংরেজি চালু হয়, তিনি ছিলেন প্রশিক্ষক ও লেখক হিসেবে অন্যতম মুখ। তাঁর লেখা পাঠ্যবই বহু বছর পাঠক্রমে অন্তর্ভুক্ত ছিল।আজ তাঁর প্রয়াণের দশ বছর পর, আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এই গুণীজনকে — যিনি আজীবন কাজ করে গেছেন নিঃস্বার্থভাবে, শুধু সমাজ ও আগামী প্রজন্মের জন্য।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks