:”দেবাশীষ বাগ: আদর্শ, মানবিকতা ও কর্তব্যবোধে গড়া এক নিরলস পথচলা”
হলুদবাড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিনোদবিহারী বাগের পুত্র দেবাশীষ বাগ ছোট থেকেই দেখেছেন শৃঙ্খলা ও শিক্ষার আদর্শ। পূর্ব মেদিনীপুরের গ্রামের মাটি, খেলা, চাষবাস আর পড়াশোনার মধ্য দিয়ে গড়ে উঠেছে তাঁর শৈশব।বাবার স্বপ্নপূরণ করতে না পারলেও তিনি নিজের পথ গড়েছেন সততা, নিষ্ঠা আর আত্মসমর্পণের মাধ্যমে। রাজ্যের বাইরে চাকরি করে পরবর্তীতে নিজের রাজ্যে ফিরে আসেন—শুধু নিজের জন্য নয়, সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করতেই।আইলা, আমপান, পানির অভাব বা বিপর্যয়ের দিনে মানুষের পাশে দাঁড়ানো—এ যেন তাঁর এক নিত্য অঙ্গীকার। চিকিৎসা, খাদ্য, বস্ত্র—লরি ভর্তি সহায়তা পৌঁছে দেন দূর-দুরন্তে, আজও চালিয়ে যান মাসে মাসে মেডিকেল ক্যাম্প, বোরিং, দাতব্য সহায়তা।‘কোনটি বাড়ি’ নামক সংগঠনের মাধ্যমে তাঁর স্বপ্ন—সাধারণ মানুষের পাশে থাকা, বাবার শেখানো পথে চলা, সমাজের জন্য নিঃস্বার্থভাবে কিছু করে যাওয়া। দেবাশীষ বাগ শুধু একটি নাম নয়, এটি এক চলমান প্রতিশ্রুতি—মানুষের জন্য, মানবতার জন্য।





