দু’জন প্রিয়জন হাসপাতালে—চিন্তিত খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতির সেক্রেটারি পার্থসারথি দাস মহাশয়
খেজুরি ইতিহাস সংরক্ষণ সমিতির সেক্রেটারি মাননীয় পার্থসারথি দাস মহাশয় বর্তমানে পারিবারিক এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তার স্বধর্মিনী বর্তমানে তমলুকের আইসিউ-তে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। অন্যদিকে, তার একমাত্র নাতি গুরুতর অসুস্থ অবস্থায় কামারদা জেল হাসপাতালের ফ্লাইং ইউনিটে ভর্তি আছেন।এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই খেজুরি ও তমলুকের বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পার্থসারথি বাবুর দীর্ঘদিনের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও সমাজসেবামূলক কাজের কারণে অনেকেই তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছেন।স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীরা উভয়ের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। সামাজিক ও সাংস্কৃতিক মহলে একটাই আহ্বান—”এই কঠিন সময়ে পার্থসারথি দাস মহাশয় যেন মানসিক শক্তি ধরে রাখতে পারেন এবং তার পরিবার দ্রুত সুস্থ হয়ে ওঠে।”





